শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

স্পেনে তীব্র তাপদাহে নিহত ৫ শতাধিক

স্পেনে ভয়াবহ তাপদাহে ১০ দিনে পাঁচ শতাধিক মানুষ মারা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার (২০ জুলাই) কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে সোমবার প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।

সানচেজ বলেন, এই তাপদাহের সময় উচ্চ তাপমাত্রার কারণে ৫০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে।

তিনি বলেন, আমি নাগরিকদের চরম সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাই। জলবায়ু জরুরি অবস্থা এখন বাস্তবতা।

পশ্চিম ইউরোপের বেশির ভাগ অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহে আক্রান্ত স্পেন। এতে গত সপ্তাহে কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠেছে। কয়েক ডজন দাবানল ছড়িয়েছে।

বুধবার আবহাওয়া সংস্থা এইএমইটি জানায়, ৯-১৮ জুলাইয়ে স্পেনে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে।

সংস্থাটির মুখপাত্র বিয়াট্রিজ হারভেলা বলেন, ১৯৭৫ সালে আধুনিক রেকর্ড শুরু হওয়ার পর থেকে ভৌগলিক সম্প্রসারণ এবং সময়কালের পরিপ্রেক্ষিতে তৃতীয় সবচেয়ে তীব্র তাপপ্রবাহ।

তিনি বলেন, শুধু আরও দুটি তাপপ্রবাহ দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। এরমধ্যে একটি ছিল ২০১৫ সালের জুলাইয়ে, যেটি ২৬ দিন স্থায়ী হয়েছিল এবং আরেকটি ছিল ২০০৩ সালের আগস্টে, যা ১৬ দিন ধরে চলেছিল।

সম্পর্কিত খবর