শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

১১ থেকে ৫৫ প্রেক্ষাগৃহে ‘পরাণ’

রায়হান রাফী পরিচালিত ঈদুল আজহার ছবি ‘পরাণ’ বড়সড় চমকই দেখালো। প্রথম সপ্তাহে ১১টি হল পেয়েছিল সিনেমাটি, দ্বিতীয় সপ্তাহে এক লাফে ৫ গুণ অর্থাৎ ৫৫টি হল পেয়েছে।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম আউটলেট এবং ব্লকবাস্টার সিনেমাস, আজাদ, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, সেনা অডিটোরিয়াম, গীত, সাভারের সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ঢাকার দর্শকেরা দেখতে পাবেন ‘পরাণ’।

ঢাকার বাইরে দেখা যাবে— সিলভারস্ক্রিন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেপ্লেক্স (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শঙ্খ, চিত্রালী (খুলনা), দর্শন (ভৈরব), চাঁদমহল (কাঁচপুর), সিনেস্কোপ, নিউমেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), মমতা (মাধবদী), পান্না (মুক্তারপুর), ছন্দা (হাসনাবাদ), মনিহার (যশোর), শাপলা (রংপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চিত্রবাণী (গোপালগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), মালঞ্চ (টাঙ্গাইল), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), রূপকথা (শেরপুর), সাধনা (রাজবাড়ী), মোহন (হবিগঞ্জ), মুন (মুক্তাগাছা), মনিকা (শায়েস্তাগঞ্জ), চলন্তিকা (গোপালদী), পালকী (চান্দিনা), আলীম (মঠবাড়িয়া), রাজ (কুলিয়ারচর), ছন্দা (পটিয়া) ও ভাই ভাই (সখিপুর) সিনেমা হলে।

‘পরাণ’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। আরও আছেন রাশেদ মামুন অপু, শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী ও নাসির উদ্দিন খান।

সম্পর্কিত খবর