শিরোনাম
icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো
down of head

জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম।

বুধবার (২৫ নভেম্বর) থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে, তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথইস্ট ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।

তার দূরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন ব্যাংকটির গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পর্কিত খবর