down of head

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে দিকে মাওয়াগামী মোটরসাইকেলটিকে নিমতলা নামক এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

নিহতের পরিচয় ও ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর