চারদিনে আইপিডিসি ফাইন্যান্সের ১৭১ কোটি টাকা লেনদেন
বাংলা নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। বাকি চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২ দশমিক ৬২ শতাংশ বা ৭৩৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ৭ দশমিক ৬০ শতাংশ বা ১৭১ কোটি ৯৮ লাখ টাকা লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে আইপিডিসি ফাইন্যান্সের মোট ১৭১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার ৩ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের মোট ১৪৭ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১ কোটি ৭১ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫১ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ২ দশমিক ২৮ শতাংশ।
মোট লেনদেনের ৩ দশমিক ৪২ শতাংশ নিয়ে গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন বেড়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৮ লাখ ৮০ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকা।
মোট লেনদেনের ২ দশমিক ৮৫ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ১৫ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ৫৬ লাখ ৪৬ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৭৩ শতাংশ ছিল কোম্পানিটির। চার কার্যদিবসে কোম্পানিটির ৭৯ লাখ ৪৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় এ সময়ে কোম্পানিটির লেনদেন কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ।
মোট লেনদেনের ২ দশমিক ৫৭ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ২ দশমিক ৪৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৫৮ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকার ৫৩ লাখ ৪০ হাজার ৫১১টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ২৪ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৫ দশমিক ১৮ শতাংশ।
মোট লেনদেনের ১ দশমিক ৯০ শতাংশ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
নবম অবস্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। মোট লেনদেনের ১ দশমিক ৪৬ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। এছাড়া ১ দশমিক ৩৩ শতাংশ নিয়ে এ তালিকায় একবারে শেষে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড।



