down of head

এখন থেকে রবিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্বাস্থ্যবিমা প্যাকেজ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বিমা প্যাকেজ ‘হসপিক্যাশ’ এখন থেকে দেশজুড়ে রবি আজিয়াটা লিমিটেডের ১০,০০০+ আর-স্টোরে পাওয়া যাবে। গ্রাহকরা তাদের নিকটতম আর-স্টোর থেকে জনপ্রিয় হসপিক্যাশ স্বাস্থ্যবিমা প্যাকেজগুলো কিনতে পারবেন। এ উপলক্ষে রবি আজিয়াটা ও গ্রীন ডেল্টা ইন্সু্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দিন আহমেদ, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ প্রমুখ। আর-স্টোর রবির একটি এগ্রিগেটর প্ল্যাটফর্ম, যেখানে খুচরা বিক্রেতারা মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, টিকিট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ও বিমার মতো বিভিন্ন পণ্য ও সেবা বিক্রি করতে পারেন।

সম্পর্কিত খবর