শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারি বৃষ্টিপাতে কমছে ভারতের রাবার উৎপাদন

মন্দার মুখে পড়তে যাচ্ছে ভারতের প্রাকৃতিক রাবার উৎপাদন। ভারি বৃষ্টিপাতের কারণে অক্টোবর ও নভেম্বরে উৎপাদন তীব্রভাবে কমতে পারে। শিল্প খাতসংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমস।

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদন হয়। কিন্তু অতিবৃষ্টির কারণে বাধার মুখে পড়েছেন এ প্রদেশের উৎপাদকরা। এটি দেশের মোট উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ রাবার ব্যবহারকারী দেশ। উৎপাদনে নিম্নমুখিতা আগামী মাসগুলোয় দেশটিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে রাবার আমদানি বাড়াতে বাধ্য করছে। বিষয়টি বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির উদ্বেগ তীব্র করছে।

ইন্ডিয়ান রাবার ডিলারস ফেডারেশনের প্রেসিডেন্ট জর্জ ভ্যালি বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে গত মাস থেকেই রাবার ট্যাপিং কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আশঙ্কা করছি, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমে যেতে পারে।

অ্যাসোসিয়েশন অব ন্যাচারাল রাবার প্রডিউসিং কান্ট্রিজের (এএনআরপিসি) প্রাক্কলন অনুযায়ী, সেপ্টেম্বরে ভারত ৬৭ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন করে। জর্জ ভ্যালি বলেন, নভেম্বরেও উৎপাদন নিম্নমুখী থাকবে। তবে ডিসেম্বর থেকে আবারো গতি ফিরতে পারে। আবহাওয়া বিভাগ বলছে, চলতি মাসে কেরালায় স্বাভাবিকের তুলনায় ১১৭ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

রাবার ডিলার এন রাধাকৃষ্ণান বলেন, শ্রমিক সংকটের কারণে সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টিপাত ট্যাপিং কার্যক্রমকে কঠিন করে তুলেছে। উৎপাদন মন্থর হয়ে পড়ায় চাকার টায়ার তৈরিকারক প্রতিষ্ঠানগুলো রাবার আমদানি বাড়াতে বাধ্য হচ্ছেন।

এএনআরপিসির প্রাক্কলন অনুযায়ী, সেপ্টেম্বরে ভারত ৪৬ হাজার টন প্রাকৃতিক রাবার আমদানি করে। আগস্টে আমদানির পরিমাণ ছিল ৪০ হাজার ৫০০ টন। অক্টোবরে আমদানি আরো বেড়ে ৫০ হাজার টনে উন্নীত হয়েছে।

সম্পর্কিত খবর