শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আন্তর্জাতিক বাজারে দস্তার ঘাটতি কমেছে

বিশ্বজুড়ে বাড়ছে দস্তা সরবরাহ। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির ঘাটতি কমেছে। জুলাইয়ে ঘাটতির পরিমাণ ছিল ৪০ হাজার ৪০০ টন। আগস্টে এটি কমে ১৪ হাজার ৯০০ টনে নেমেছে। ইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি) এ তথ্য জানিয়েছে।

সংস্থটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম আট মাসে বিশ্ববাজারে দস্তার ঘাটতি দাঁড়িয়েছে ৫৭ হাজার টন। বিপরীতে গত বছরের একই সময় উদ্বৃত্ত ছিল ৪ লাখ ৪৬ হাজার টন। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৩৫ লাখ টন দস্তা উৎপাদন ও ব্যবহূত হয়।

এদিকে চলতি ও আগামী বছর আন্তর্জাতিক বাজারে পরিশোধিত দস্তার সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছিল আইএলজেডএসজি। পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে বিশ্ববাজারে ২ লাখ ১৭ হাজার টন দস্তা উদ্বৃত্ত থাকবে।

আইএলজেডএসজি জানায়, আগামী বছর বিশ্বজুড়ে পরিশোধিত দস্তার চাহিদা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৪৪ লাখ ১০ হাজার টনে উন্নীত হতে পারে। এ সময় ধাতুটির উত্তোলন বাড়বে ৪ দশমিক ২ শতাংশ। উত্তোলিত দস্তার পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টনে পৌঁছতে পারে।

সম্পর্কিত খবর