শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুঁজিবাজার বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়

বাংলাদেশের পুঁজিবাজার করোনাকালে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। এ বাজারে বিনিয়োগ অত্যন্ত আকর্ষণীয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি গতকাল যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে ছিলেন এমএসএলের সিনিয়র ডিরেক্টর টিম ফ্যালেন।

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতি ও পুঁজিবাজারের সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হবে। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। এজন্য প্রচুর বিনিয়োগ দরকার। এরই মধ্যে দুবাইয়ে রোড শো আয়োজনের পর সেখান থেকে বড় অংকের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাই বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে হলে বদলে যাওয়া নতুন বাংলাদেশকে বিদেশীদের কাছে ব্র্যান্ডিং করতে হবে বলে জানান তিনি।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের পুঁজিবাজার সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। আমাদের বন্ডের রিটার্নও আকর্ষণীয়। তাই অনিবাসী বাংলাদেশীসহ যুক্তরাজ্যের স্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে আমরা রোড শো করতে যাচ্ছি।

বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। এ খাতে বিদেশীরা বিনিয়োগ করতে পারে।

সাঈদা মুনা তাসনিম বলেন, আমাদের নতুন বিনিয়োগ প্রয়োজন। দেশের ইলেকট্রিক ট্রেন, জাহাজ নির্মাণ, প্রতিরক্ষাসহ সেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সম্পর্কিত খবর