শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আপত্তিকর অবস্থায় ধরা, স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা

পরকীয়ার জের ধরে রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী আমিনুল ইসলাম (৩০)। হত্যার পর পালিয়ে যাওয়া আমিনুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার গাজীপুরের জিরানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে সিআইডি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, রংপুরের পীরগঞ্জে নিজ বাড়িতে স্ত্রী মমতাজ বেগমসহ বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় আট বছর পূর্বে বিয়ে করেন তারা।

তিনি আরও জানান, আমিনুল পল্লী বিদ্যুৎ এর গাছ কাটার কাজ এবং অটোরিকশা চালানোর সুবাদে সকাল হতে গভীর রাত পর্যন্ত তাকে বাড়ির বাইরে অবস্থান করতে হয়। এই সুযোগে ইলেকট্রনিক্স এর দোকানী আনোয়ার পারভেজের সঙ্গে মমতাজ বেগম এর সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর রাতে আনোয়ার পারভেজ আমিনুলের বাড়িতে যায়। এ সময় আমিনুল আপত্তিকর অবস্থায় তার স্ত্রীর সঙ্গে পারভেজকে দেখে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

সেসময় পারভেজকে রক্ষার্থে মমতাজ বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করলে আশপাশের লোকজন উভয়কেই প্রথমে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার পারভেজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

৩ অক্টোবর এই ঘটনায় মৃতের মা মোছা. পারুল বেগম পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ছায়া তদন্ত শুরু করে সিআইডি। এলআইসির একটি চৌকস টিম গাজীপুরের জিরানী এলাকা হতে মামলার আসামি মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল হত্যার দায় স্বীকার করেছে বলেও জানিয়েছেন সিআইডি।

সম্পর্কিত খবর