শিরোনাম
icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

‘শেয়ারবাজারে গুজবে কান নয়’

শেয়ারবাজারে গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।  তিনি বলেন, গত কয়েকদিনের পতনে অস্বাভাবিক কিছু খু্ঁ পাওয়া যায়নি। এটা ছিল স্বাভাবিক কারেকশন। তারপরেও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে।

এছাড়া শেয়ারবাজার আর পতনের কোন যুক্তি দেখছে না মার্চেন্ট ব্যাংকগুলো। তবে কেউ ইচ্ছাকৃতভাবে যদি শেয়ারবাজারের ক্ষতি করতে চায়, তা প্রতিরোধ করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।

বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদের সঙ্গে বিএমবিএর সদস্যদের এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এতে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বিএমবিএর প্রায় ২৫টি সদস্য প্রতিষ্ঠানের সদস্যরা ২৬ অক্টোবরের সভায় উপস্থিত হয়েছিলেন।  তারা প্রত্যেকেই মনে করেন বাজারের আর পতনের যুক্তি নেই।

শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের একটা বড় উত্থান হয়েছে। যাতে করে মুনাফা গ্রহন অনেকেই করতে চাইবে। এটাই স্বাভাবিক। যে কারণে একটি বড় উত্থানের পরে কারেকশনও স্বাভাবিক। যা গত কয়েকদিনে হয়েছে। একইসঙ্গে সেই কারেকশন কাটিয়ে বাজার ঘুরেও দাড়িঁয়েছে।

সম্পর্কিত খবর