শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হাজীগঞ্জে মণ্ডপে হামলা: ১০ মামলায় আসামি ৫ হাজার, গ্রেপ্তার ৩২

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এ সব মামলায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিরা অধিকাংশই অজ্ঞাত হলেও, আজ শুক্রবার পর্যন্ত পুলিশ মাত্র ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১০টি মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে আসামি করে ২টি মামলা করেছে। পরে বুধবার পর্যন্ত ৮টি মন্দিরের সভাপতি বা সাধারণ সম্পাদক বাদী হয়ে আরও ৮টি মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সূত্র ধরে এ পর্যন্ত ৩২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনার সূত্রপাত খুঁজতে এবং প্রকৃত অপরাধীদের বের করতে পুলিশের ডিআইজি ও জেলা প্রশাসনের ২টি তদন্ত কমিটির তদন্ত চলছে।’

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও, সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা আরও সময় চেয়েছেন।’

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিও সময় চেয়েছে বলে তিনি জানান।

গত ১৩ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন চাঁদপুরের হাজীগঞ্জে মণ্ডপে হামলা হয়। ওই রাতে উপজেলার ১৩টির বেশি মণ্ডপে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। কিন্তু হামলাকারীরা পুলিশের দিকে পাল্টা ইট নিক্ষেপ করতে শুরু করলে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

সম্পর্কিত খবর