শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইকবাল এতদিন কোথায় ছিল? প্রশ্ন ছুড়লেন মির্জা ফখরুল

 

কুমিল্লার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার যুবক ইকবাল হোসেন এতদিন কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘এটা তো পরিষ্কার পত্র-পত্রিকাগুলো সব দেখেন, দেখলেই বুঝতে পারবেন। সবাই এটা মেনে নেবে যে, সরকারের মদদ ছাড়া কখনও সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না।’

‘আজকে যে পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, এই যে ইকবালের কথা কিছুক্ষণ আগে একজন বললেন। ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ ও মাদকসেবীকে ধরা হয়েছে। এটা (ইকবাল) এতদিন কোথায় ছিল? এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে নিলো,’ প্রশ্ন রাখেন তিনি।

সারা দেশে পূজামণ্ডপে সংঘটিত হামলার ঘটনার প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা চলে গেল, কেন আপনারা সেখানে কোনো পুলিশ পাঠালেন না বা পুলিশ গেল না বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিলো না। কেন এটা হলো?’

‘রংপুরের ঘটনায় দেখলাম আমরা একদিকে ওসি, চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে, একটা আপস করার চেষ্টা করছে। অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন মাঝিপাড়া জ্বালিয়ে দিয়েছে। দুর্ভাগ্য! তাহলে কি আমরা বলব যে, তাদের ছত্রছায়ায় এ ঘটনা ঘটেছে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কুমিল্লার ঘটনার পর ওবায়দুল কাদের সাহেব কী করলেন? যখনই সেদিন ঘটনাগুলো ঘটল, প্রথমে ওবায়দুল কাদের সাহেব বললেন, এটা বিএনপি-জামায়াতের লোকেরা করেছে। কথায় কথায় উনি একটাই কথা বলবেন যে, যত দোষ নন্দ ঘোষ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে কোনো মানুষের নিরাপত্তা দিতে পারেন না। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্ম পালন করবেন, মুসলিমরা তাদের ধর্ম পালন করবেন, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবেন, খৃস্টানরা তাদের ধর্ম পালন করবেন- এটাই তো বাংলাদেশ। আপনারা কী করছেন? অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন, যা হাজার বছর ধরে চলে আসছে।’

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে মানুষের দৃষ্টি, মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এ বিষয়টাকে সামনে নিয়ে এসেছে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সরকার একেক সময়ে একেকটা বিভাজন তৈরি করছে। সেই বিভাজনে একেক সময় একেকটাকে সামনে নিয়ে আসে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে শক্তি, বিপক্ষের শক্তি। এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে, কী করে মানুষের মূল যে সমস্যা সেই সমস্যা থেকে তাদেরকে বিভ্রান্ত করা যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সমস্যা জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের সমস্যা আমরা ভোট দিতে পারি না। আমাদের সমস্যা আমরা কথা বলতে পারি না, আমাদের অধিকারগুলো নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক সংকট, সাম্প্রদায়িক সমস্যা তৈরি করছে।’

এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নাই উল্লেখ করে সরকার হটাতে দলমত নির্বিশেষে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সভাপতিত্ব করেন।

সম্পর্কিত খবর