শিরোনাম
icon স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি icon মুরগি-মাছে স্বস্তি, গরু-খাসির দামে ভিন্নতা icon দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ icon টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম icon সাদ-মুসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহসিন গ্রেপ্তার icon প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স icon ৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে টি+১ চালু icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon বীকন ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon আমান ফিডের ক্রেডিট রেটিং প্রকাশ icon বে লিজিংয়ের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ icon ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড icon ৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম icon সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩২০ কোটি টাকার icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান
down of head

টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম

গতকাল থেকে টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে সব ধরনের সবজির। ফলে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা, ফলে আজ ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পটল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা, উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, সিম মান ভেদে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, পুরাতন টমেটো প্রতি কেজি ২২০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন বলেন, বৃষ্টির কারণে আজ বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিন যে দাম ছিল সেই তুলনায় আজ প্রতিটা সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছে, বৃষ্টির কারণে নাকি কারণ বাজারে আজ সবজির সরবরাহ একেবারেই কম। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে বৃষ্টি সে কারণেই মূলত সবজির দাম বেড়েছে।

সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, আজ সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে দেখি সবজির সরবরাহ একেবারেই কম। মূলত গতকাল বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারিনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ একটু সবজির দাম বাড়তি যাচ্ছে।

তিনি বলেন, আজকাল এই সবজির দাম বাড়তি থাকবে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে সেল সবজির দাম কমে আসবে। এছাড়া শীত মৌসুম শুরু হচ্ছে তার মানে সবজির পুরা মৌসুম , শীতের এই পুরো মৌসুম জুড়ে সবজির দাম কম থাকবে বাজারে। আজ যে কিছুটা সবজির দাম বাড়তি এর একটাই কারণ বৃষ্টির প্রভাব। আবার যদি কাল থেকে সবজি সরবরাহ ঠিকঠাক হয়ে যায়, তখন ফের সবজির দাম কমে যাবে।

সম্পর্কিত খবর