শিরোনাম
icon স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি icon মুরগি-মাছে স্বস্তি, গরু-খাসির দামে ভিন্নতা icon দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ icon টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম icon সাদ-মুসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহসিন গ্রেপ্তার icon প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স icon ৪ জানুয়ারি থেকে শেয়ারবাজারে টি+১ চালু icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon বীকন ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon আমান ফিডের ক্রেডিট রেটিং প্রকাশ icon বে লিজিংয়ের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ icon ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড icon ৭ দিনে ৭ বার কমল স্বর্ণের দাম icon সূচকের পতনে দুই ঘন্টায় লেনদেন ৩২০ কোটি টাকার icon নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী icon নিষেধাজ্ঞা অমান্য করে বিও হিসাবে শেয়ার স্থানান্তর icon লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান
down of head

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

আজ ২০ নভেম্বর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের শিক্ষাজীবনের সূচনা ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। সেখানে মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন তাত্ত্বিক বিষয় সম্পর্কে জানার পাশাপাশি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিও তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে। বিশেষ করে তার মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ তার রাজনৈতিক চিন্তাভাবনায় প্রভাব ফেলে।

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওই নির্বাচনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন তারেক রহমান।

পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বড় ব্যবধানে বিজয় তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও পরিকল্পনামাফিক কাজ করার সক্ষমতাকে সামনে নিয়ে আসে। এর মধ্য দিয়ে দলের রাজনীতিতে তার অবস্থানও ক্রমে শক্তিশালী হতে থাকে।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক সংকটের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই সময়ে তিনি নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়। এরপর দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটান তিনি।

২০০৮ সালের পর থেকে দীর্ঘ প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেন তিনি। এ সময় লন্ডনে থেকেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমে সফলভাবে পরিচালনা করেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তার প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখ লাখ মানুষের সমাগম ঘটে। যা ছিলো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তিনি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা রাজধানীর উত্তর বারিধারার কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতিমদের মধ্যে খাবার বিতরণেরও আয়োজন রয়েছে।

এ ছাড়া জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর