এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি করলেন স্পনসর এম. এ. কাসেম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির স্পনসর এম. এ. কাসেম পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এনসিসি ব্যাংকের স্পনসর এম. এ. কাসেম গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারদরে কোম্পানিটির ৯২ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।



