শিরোনাম
ডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬
down of head

বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মাহবুবুর রহমান। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন পদে পদোন্নতির পর শেখ মাহবুবুর রহমান বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এমআইআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বুধবার (৮ অক্টোবর) বিকেলে তাকে পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে বিএসইসি। একই দিন তিনি নতুন পদে যোগদান করেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসির আদেশে বলা হয়েছে, শেখ মাহবুবুর রহমানকে কমিশনের পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ পদোন্নতি কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

শেখ মাহবুবুর রহমান ২০০৭ সালের ৪ জানুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি পরিচালক পদে উন্নীত হন। সর্বশেষ ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএসইসিতে যোগদানের আগে শেখ মাহবুবুর রহমান বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্বে তিনি শেয়ারবাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ, বাজারসংক্রান্ত অনিয়ম শনাক্তকরণ এবং তদন্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভাগ এমআইআইডির নেতৃত্ব দেবেন।

সম্পর্কিত খবর