মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ দিনের মধ্যে মধ্যে ডিএসইর ব্লক/পাবলিক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।



