শিরোনাম
icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১৬৭৪ icon জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান icon ৯৭ পয়েন্টে বিশ্ব রেকর্ড আদজি ট্রিমসের icon ডিএসইতে এক সপ্তাহে পিই রেশিও কমেছে ২ শতাংশ icon ডিএসইর বাজার মূলধন বাড়লো ৩ হাজার ৪৫২ কোটি টাকা icon গঙ্গা পানি চুক্তির বৈঠকে যোগ দিতে ঢাকায় ভারতীয় দল icon শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকার বদলে কে? icon বৈরী আবহাওয়ায় সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী icon ৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা icon স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি icon মুরগি-মাছে স্বস্তি, গরু-খাসির দামে ভিন্নতা icon দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ icon টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম icon সাদ-মুসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহসিন গ্রেপ্তার icon প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান
down of head

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে। এ সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-তে সৃজন করা হয়েছে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, চার হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।

এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা দুই হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, নতুন সৃজিত চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।

পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। অন্যদিকে, এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত খবর