শিরোনাম
icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ
down of head

এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিট (ওটিই) প্রক্রিয়ায় পরিশোধের লক্ষ্যে এ ঋণ নেওয়া হবে।

জানা গেছে, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির একটি সংশ্লিষ্ট পক্ষ। কারণ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের চেয়ারম্যান সাজেদুর সিরাজ প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।

ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কোম্পানির অফিস স্পেস বন্ধক রাখা হয়েছে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে একটি পাওয়ার অব অ্যাটর্নি বা ক্ষমতাপত্র দেওয়া হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঋণসংক্রান্ত এ লেনদেনটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সম্পর্কিত খবর