শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এবার পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক

ব্যক্তিগত কারণ দেখিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের(আইডিআরএ) থেকে পদত্যাগ করেছেন সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন আইডিআরএর সদস্য (আইন) তানজিনা ইসমাইল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর এই দুজনের পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করা হবে। এরপর আইডিআরএতে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের নির্দেশে আইডিআরএর চার সদস্য ২০২৪ সালের ৭ নভেম্বর পদত্যাগ করেন। তারা ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান। এরপর ওই বছরের ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সদস্য (লাইফ), সদস্য (নন-লাইফ), সদস্য (প্রশাসন) ও সদস্য (আইন) পদে চারজনকে নিয়োগ দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর অথবা ৬৭ বছর বয়স এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তাদের নিয়োগ বহাল থাকার কথা।

নিয়োগ পাওয়া চার সদস্যের মধ্যে সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, সদস্য (নন-লাইফ) পদে মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (প্রশাসন) পদে সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল নিয়োগ পান।

নতুন করে চার সদস্য নিয়োগের পর আইডিআরএর সদস্য পদগুলো পূরণ হলেও এখন তানজিনা ইসমাইল ও আবু বকর সিদ্দিকের পদত্যাগের মধ্য দিয়ে আবারও দুটি পদে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। আপেল মাহমুদ পদত্যাগ করলে সদস্য (লাইফ) পদেও নতুন নিয়োগের প্রয়োজন হবে।

যোগাযোগ করা হলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আবু বকর সিদ্দিক। এর আগে তানজিনা ইসমাইল পদত্যাগ করেন। অর্থমন্ত্রী দেশে ফিরলে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করা হবে। সেই সঙ্গে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

সম্পর্কিত খবর