শিরোনাম
icon ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর
down of head

বিমা সুরক্ষায় মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে, ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে; পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন যা তাদের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার সময়টাতে ব্যয় সামলে উঠতে সহায়তা করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, আমাদের গ্রাহকরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তাদের দৈনন্দিন জীবন মান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে এ চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বিমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।

বাংলাদেশে কার্ড ও ডিজিটাল আর্থিক সেবায় শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবাও প্রদান করছে ব্যাংকটি।

১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। দেশের জীবন বিমা খাতে দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে মেটলাইফ, যা সংশ্লিষ্ট সময়কালে দেশের জীবন বিমা খাতে সর্বোচ্চ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ, যা দেশের জীবন বিমা খাতের অন্যতম সর্বোচ্চ।

চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর