শিরোনাম
icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর
down of head

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দর বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে মূল্যস্ফীতির তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছায়।মানচিত্র দেখুন

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, বাজারে আপাতত কিছুটা দর ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে আগের কার্যদিবসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মুনাফা তুলে নেওয়ার কারণে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর অবস্থানে থাকে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকে, তাহলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, এর প্রভাব পড়বে ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশার ওপর।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা হোয়াইট হাউসে আলোচনার সময় তাঁকে অনুরোধ জানান। এর পরদিন মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে যায়। আগের দিনও তেলের দামে পতন হয়েছিল।কূটনীতি শিখুন

এদিকে যুক্তরাষ্ট্রের রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বারকিন সোমবার বলেন, মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার সঙ্গে মুদ্রানীতি পরিচালনা করা উচিত। তাঁর মতে, মূল্যস্ফীতিই এখন সবচেয়ে বড় ঝুঁকি। তবে আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়াতে পারে বলে ৮৪ শতাংশ সম্ভাবনা দেখছেন। সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে।ব্যাংক বীমা

বিনিয়োগকারীরা এখন মঙ্গলবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। এর পর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলারে নেমেছে।

সম্পর্কিত খবর