শিরোনাম
icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সেলিম বরকত ও ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর নিকুঞ্জে অবস্থিত টাওয়ারের বোর্ড কক্ষে ডিবিএর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, সিএফএ এবং পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যরা।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের নেতারা দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, বাজারের উন্নয়ন ও সম্প্রসারণ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিএসইর পরিচালনা পর্ষদে স্বাগত জানান এবং আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা ডিএসইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারের টেকসই বিকাশ নিশ্চিত করতে ডিবিএ অতীতের মতো ভবিষ্যতেও ডিএসইর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ ক্ষেত্রে ডিএসইর যেকোনো উন্নয়নমূলক ও ইতিবাচক উদ্যোগে ডিবিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সম্পর্কিত খবর