শিরোনাম
icon ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর
down of head

এমটিবি-রানার মোটরসের চুক্তি

রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন ক্রয়ে গ্রাহকদের সহজ অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা প্রদানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

লজিস্টিকস, পরিবহন ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের সুবিধাজনক ও সুসংগঠিত অর্থায়ন সেবা দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

গত ২০ সেপ্টেম্বর(রোববার) গুলশানে অবস্থিত এমটিবি সেন্টারে ব্যাংকের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ এই স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরস পিএলসির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, রানার মোটরস পিএলসি বাণিজ্যিক যানবাহন কিনতে ইচ্ছুক সম্ভাব্য এসএমই এবং করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির কাছে রেফার করবে। এছাড়া এটি প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা সাপেক্ষে, ভবিষ্যতে ইভি (বৈদ্যুতিক) যাত্রীবাহী যানবাহনের অর্থায়নের সুযোগ সৃষ্টিতেও সহায়তা করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং রানার মোটরসের এই যৌথ উদ্যোগ গ্রাহকবান্ধব সহজ অর্থায়ন সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অটোমোবাইল খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর