শিরোনাম
icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন
down of head

প্রগতি লাইফের নতুন পথচলা কল সেন্টার নিয়ে

গ্রাহকদের পলিসি-সংক্রান্ত তথ্য ও সহায়তা দিতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. কল সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পলিসিহোল্ডাররা প্রয়োজনীয় তথ্য, জিজ্ঞাসা ও সেবা নিতে পারবেন।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম কল সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পলিসিহোল্ডাররা এখন থেকে পলিসি সার্ভিসিং-সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

কল সেন্টার হটলাইন: +৮৮০৯৬১০৯১০০৭৫
সেবার সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা (শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)

কল সেন্টার উদ্বোধনকালে মো. জালালুল আজিম বলেন, ‘কল সেন্টারের মাধ্যমে পলিসিহোল্ডারদের প্রশ্নের উত্তর দেয়া এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া সহজ হবে।’

তিনি বলেন, ‘পলিসি বিক্রির পর পুরো মেয়াদজুড়ে গ্রাহকদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ ও সেবা কার্যক্রম আরও সহজ করার লক্ষ্যেই এই কল সেন্টার চালু করা হয়েছে।

সম্পর্কিত খবর