শিরোনাম
icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন
down of head

আইডিআরএ সদস্য তানজিনা ইসমাইলের পদত্যাগ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) মিজ তানজিনা ইসমাইল পদত্যাগ করেছেন। মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তানজিনা ইসমাইল সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে আইডিআরএর সদস্য (আইন) পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী তাঁর নিয়োগের মেয়াদ ১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ছিল।

তবে পদত্যাগের পর সদস্য (আইন) পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নাম প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

২০২৪ সালের ডিসেম্বরে তানজিনা ইসমাইলসহ আইডিআরএর চার সদস্যকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তানজিনা ইসমাইলকে সদস্য (আইন), আপেল মাহমুদকে সদস্য (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সদস্য (নন-লাইফ) এবং মো. ফজলুল হককে সদস্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়। তবে ফজলুল হক সম্প্রতি পদত্যাগ করেছেন।

সম্পর্কিত খবর