শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৪১ হাজার কোটি টাকার স্কিমে এমটিবি

দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ও বিভিন্ন উৎপাদনশীল খাতকে সংকুচিত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১,০০০ কোটি টাকার তহবিলের আওতায় একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই তহবিলের সাহায্যে বন্ধ শিল্প কারখানা চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি, সিএমএসএমই খাতের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক কেন্দ্র গঠনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সাশ্রয়ী সুদে সহজ শর্তে অর্থায়ন করা হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি’র পক্ষে চুক্তিতে অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন এবং অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।

এই চুক্তির মাধ্যমে এমটিবি অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে দ্রুত ও সাশ্রয়ী অর্থায়ন পৌঁছে দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পর্কিত খবর