শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লিবিয়া থেকে দেশে ফিরবেন আরও ৩০০ বাংলাদেশি

ত্রিপলী থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া। আগামী ৬ আগস্ট তা‌দের দেশে প্রত্যাবর্তন করা হ‌তে পা‌রে।

স্থানীয় সময় রোববার (২ আগস্ট) বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে লিবিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ৬ আগস্ট স্বেচ্ছায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে ত্রিপলী থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর