শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জুলাই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্ট করা হচ্ছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে সব দলের সহযোগিতা চায় বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। এত আত্মত্যাগের পরেও এখনো ঐকমত্য তৈরি হয়নি।

সম্পর্কিত খবর