শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শেকৃবি শিক্ষার্থীরা ন্যাশনাল লাইফের বীমা সুবিধায়

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে। রোববার (১৯ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন।

এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব প্রফেসর একেএম রুহুল আমীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

সম্পাদিত চুক্তির আলোকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতাভূক্ত হলো। এর ফলে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় সূচিত হলো।

এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত। এ চুক্তির মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি গঠনে অংশীদার হলাম। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতি একটি দৃঢ় অঙ্গীকার।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের যথেষ্ঠ সক্ষমতা ও সুখ্যাতি রয়েছে। আশাকরি ন্যাশনাল লাইফ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে চুক্তিটি বাস্তবায়ন করবে। এই চুক্তি শিক্ষার্থীদের কল্যাণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

সম্পর্কিত খবর