শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২৬ হাজার কোটি টাকা ২২ দিনে প্রবাসীরা পাঠালেন

চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বর মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসময় প্রবাসীরা দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলার। রেমিট্যান্সের এ ধারা মাসজুড়ে বজায় থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার।

সম্পর্কিত খবর