সূচকের উত্থানে বেড়েছে লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ৩৫৯টির শেয়ারদর বৃদ্ধি পায় পাশাপাশি আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.১০ পয়েন্ট বেড়ে ৫,০২৪ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ডিএসইএস সূচক ২৪.৯২ পয়েন্ট বেড়ে ১,০৫২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে ১,৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৩৫৯টির দর বাড়ে, মাত্র ২২টির দর কমে, এবং ১০টি কোম্পানির দর অপরিবর্তিত থাকে।

লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ ডিএসইতে মোট ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবসের ৩৮৫ কোটি ৯১ লাখ টাকা থেকে অনেক বেশি।

সম্পর্কিত খবর