শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঢাকা জেলা প্রশাসন ভূমিকম্পে নিহতদের অর্থসহায়তা দেবে

ভূমিকম্পে নিহতদের অর্থসহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

পুরান ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস |শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পে নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।
শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাহায্যপ্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।

সম্পর্কিত খবর