এনআরবি লাইফের কোয়ার্টার সেলিব্রেশন
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে Star of The 3rd Quarter Celebration-2025 এনআরবি লাইফ মিলনায়তন, রূপায়ন ট্রেড সেন্টার বাংলামোটর ঢাকায় অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিএম ইউসুফ আলী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম; জনাব মো: জামাল উদ্দিন, পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; এবং জনাব হোসনে আরা বেগম, শুভানুধ্যায়ী।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব মো. রোস্তম আলী (এএমডি), রংপুর; জনাব মো. বেলায়েত হোসেন (মিলন) (এএমডি), খুলনা; জনাব শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; জনাব মো. জসিম উদ্দিন (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; জনাব এইচ.এম. মিলন রহমান (এএমডি), প্রধান কার্যালয়, ঢাকা; এবং জনাব মো. মাহমুদুল ইসলাম(পিআই), এনআরবি এ্যাডভান্সড ডিভিশন।
উক্ত অনুষ্ঠানে Star of The 3rd Quarter-2025 এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৫ মাসের সর্বোচ্চ ১ম বর্ষ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।


