down of head

সূচক বাড়লেও লেনদেনে স্থবিরতা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস 

আজ (২০ অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে আজও টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

 

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টি কোম্পানির, বিপরীতে ৫৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর