শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৯ শতাংশ বেড়েছে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয়

বিদেশে ক্রেডিট কার্ডে ব্যয় বাড়িয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, চলতি বছরের আগস্টে বিদেশে কার্ডের মাধ্যমে ৪৪৩ কোটি টাকারও বেশি খরচ হয়েছে—যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি।

 

গত বছরের আগস্টে ব্যয় ছিল ৩৭২ কোটি টাকা। তবে মাসওয়ারি হিসাবে চলতি আগস্টে ব্যয় কমেছে ৭.৫ শতাংশ। জুলাইয়ে বিদেশে কার্ড ব্যয় হয়েছিল ৪৭৯ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও ডলার সংকট কেটে যাওয়ায় বিদেশে কার্ড ব্যয় বেড়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটে বিদেশ ভ্রমণ এবং কার্ড লেনদেন কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, একজন নাগরিক প্রতি বছর বিদেশে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারেন।

তথ্য অনুযায়ী, বিদেশে মোট কার্ড লেনদেনের ৭৪.৬৪ শতাংশ হয়েছে ভিসা কার্ডে, ১৫.০৩ শতাংশ মাস্টারকার্ডে এবং ১০.২৬ শতাংশ আমেরিকান এক্সপ্রেস কার্ডে।

সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া ও কানাডা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা চার বছরে প্রায় ৬৪ শতাংশ বেড়েছে—২০২১ সালের ডিসেম্বর শেষে ১৮ লাখ থেকে বেড়ে ২০২৫ সালের আগস্টে ৩০ লাখে পৌঁছেছে।

সম্পর্কিত খবর