শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুঁজিবাজারে বড় দর পতন
এক দিনে কমলো ৮০ পয়েন্ট

পুঁজিবাজারে এক সমস্যা কাটতে না কাটতেই আরেক সমস্যা হাজির হচ্ছে। যার অবশ্যম্ভাবী পরিণতি হয়ে দাঁড়াচ্ছে দর পতন। দীর্ঘ পতন শেষে গত জুন থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছিলো। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ শেষ না হতেই ফের পতনের ধারায় ফিরে যায়, যা গত কয়েকদিনে নতুন মাত্রা পেয়েছে।

বুধবার ( ১৫ অক্টোবর ) ঢাকার পুঁজিবাজারে বড় পতন হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ারের মধ্যে ৩০৩টিই দর হারিয়েছে। বেড়েছে মাত্র ৩১টির দর। অপরিবর্তিত ছিলো ২৩টির। একই চিত্র ছিল মিউচুয়াল ফান্ড খাতে। তালিকাভুক্ত ৩৭ মেয়াদি ফান্ডের মধ্যে কেবল একটির দর বেড়েছে, কমেছে ২৩টির।

সিংহভাগ শেয়ার দর হারানোয় গতকাল প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট হারিয়ে ৫১১৬ পয়েন্টে নেমেছে। গত ৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ৩৩১ পয়েন্ট বা ৬ শতাংশ হারিয়েছে এ সূচক। এ ছাড়া গত সেপ্টেম্বরের শুরুতে যেখানে এক দিনে প্রায় ১৪৫০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো, গতকাল তা ৫০০ কোটি টাকার নিচে নেমেছে।

পর্যালোচনায় আরো দেখা গেছে, গত ৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত আট কর্মদিবসে ৩৬০ কোম্পানির মধ্যে ৩২৬টি বা ৯০ শতাংশের বেশি শেয়ার দর হারিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ থেকে ৩৩ শতাংশ দর হারিয়েছে ১৪৫ কোম্পানির শেয়ার। বিপরীতে মাত্র ৭ কোম্পানির শেয়ারের দর ১০ থেকে ২৬ শতাংশ বেড়েছে।

দর পতন নতুন করে উদ্বিগ্ন করছে বিনিয়োগকারীদের। শেয়ারদরের সঙ্গে লেনদেন বাড়তে দেখে অনেক বিনিয়োগকারী আকৃষ্ট হয়েছিলেন নতুন করে বিনিয়োগে। কিন্তু গত প্রায় সোয়া মাসের দর পতনে তারা নতুন করে ক্ষতির মুখে।

এ নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। চলতি দর পতনের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট অস্থিরতার প্রভাবকে বড় করে দেখছেন অনেকে। এর সঙ্গে পুঁজিবাজার সংস্কার সংক্রান্ত কিছু ইস্যুও কিছু বড় বিনিয়োগকারীর মধ্যে অস্বস্তি আছে। বিশেষত মার্জিন ঋণ ইস্যু নিয়ে অস্বস্তি বেশি। এর পাশাপাশি জুনে আর্থিক হিসাব শেষ হয় এমন কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নেতিবাচক ধারার আশঙ্কায় কেউ কেউ শেয়ার বিক্রি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি নিয়েছেন। ফলে চাহিদা কমে উল্টো বিক্রির চাপ বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত সেপ্টেম্বরে তালিকাভুক্ত ২৪৫ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে। সংশ্লিষ্ট কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার কমপক্ষে ১ শতাংশীয় পয়েন্ট কমেছে ১৫৪ কোম্পানি থেকে। বিপরীতে ১ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত শেয়ার ধারণের হার বেড়েছে ২৩ কোম্পানিতে।

একই ধারা দেখা গেছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ধারণের হারে। গত মাসে ৩৯ কোম্পানি থেকে বিদেশি বিনিয়োগ কমেছে। এর মধ্যে অন্তত এক কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ১৭ কোম্পানি থেকে। যেখানে ১৭ কোম্পানিতে কম-বেশি বিদেশিদের বিনিয়োগ বাড়লেও এক কোটি টাকার বেশি বিনিয়োগ বেড়েছে চার কোম্পানিতে।

জানতে চাইলে অন্যতম প্রধান ব্রোকারেজ হাউস প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনে করেন, এসব কারণের একটি কারণই পুঁজিবাজার নিম্নমুখী ধারা সৃষ্টির জন্য যথেষ্ট। যদি সবগুলো একত্রে প্রভাব থাকে, তাহলে পরিস্থিতি বেশি নাজুক হওয়ার শঙ্কা বেশি। তিনি বলেন, গত মাসের প্রাতিষ্ঠানিক বা বিদেশি বিনিয়োগ কমার প্রবণতাই ইঙ্গিত দিচ্ছে, বড় বিনিয়োগকারীরা কোনো না কোনো বিষয়ে সতর্ক। এরাই এক সময় ক্রেতা ছিলো, যারা শেয়ারের দর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এখন তারা বিক্রেতার ভূমিকায় থাকলে স্বাভাবিকভাবেই দর পতন হওয়ার কথা।

মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন, বিনিয়োগকারীদের কে কোন বিষয়ে বেশি উদ্বিগ্ন, তার পরিসংখ্যান বের করা অসম্ভব। যেমন গত কয়েকদিন ধরে মার্জিন ঋণ বিধিমালার পরিবর্তন নিয়ে বেশ কথা হচ্ছে। আর রাজনৈতিক ইস্যু সব সময়ই গুরুত্বপূর্ণ।

আরো একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, মার্জিন ঋণ বিধিমালা সংশোধনে বিলম্ব করে দর পতনকে দীর্ঘায়িত করছে কমিশন। এটা দ্রুত শেষ করা দরকার। ধারণা করা হচ্ছে, সংশোধিত বিধিমালার কারণে বাজারে তারল্য প্রবাহ কমবে। অধিকাংশ কোম্পানির শেয়ার মার্জিন ঋণের অযোগ্য হবে। ফলে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান নেয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে।

 

এন এস

সম্পর্কিত খবর