down of head

দেড় শতাধিক কোম্পানির দরপতন

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ১৫৪ কোম্পানির দর বেড়েছে। টাকার অংকে লেনদেন সামান্য কমেছে।

 

আজ (১৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১০৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৪৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, বিপরীতে ১৭৯টি কোম্পানির দর কমেছে।

পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

                     #আফেই

সম্পর্কিত খবর