ড: ইউনুস এর সাক্ষাৎ দিদারুল ইসলামের পরিবারের সাথে
বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার রাতে নিউইয়র্কের এক হোটেলে পরিবারের হাতে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন তিনি

সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুলের বাবা-মা, দুই ছেলে, ভাই, বোন, ভাতিজা ও চাচা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন এনসিপি নেতারা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা। ড. ইউনূস বলেন, ঘটনা শুনে হতবাক হয়েছিলাম। টিভিতে তার শেষ বিদায়ে মানুষের ঢল দেখে মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।
পরিবার জানায়, দিদারুল ২০২১ সালে নিউইয়র্ক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। গত ২৮ জুলাই ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে ব‘ন্দু‘ক‘ধারীর গু‘লিতে তিনি নি‘হ‘ত হন। সেদিন হা‘ম‘লা‘কারীকে থামাতে গিয়ে গু‘লি‘তে দিদারুলের মৃ‘ত্যু হয়।


