শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২১ শতাংশ প্রবৃদ্ধি জুলাই-আগস্ট মাসের রাজস্ব আদায়ে

আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

চলতি অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ড মোট ২৭ হাজার ১৭৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকা। অর্থাৎ, গত অর্থবছরের আগস্টের তুলনায় এ বছর ৪ হাজার ৮৪ দশমিক ৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

২০২৫ সালের জুলাই-আগস্ট এ দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা। এ বছরের জুলাই-আগস্ট মাসের রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, যা গত বছরের এই সময়ের চাইতে ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ।

২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রফতানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট মাসে এ খাতে আদায় ছিল ৮ হাজার ৭ দশমিক ৬২ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর মাসে জমা হওয়ার কারণে এ খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ ও কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে কাজ করছে। করদাতাদের আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজের অংশীদার হবেন বলে আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ড।

সম্পর্কিত খবর