শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চাপমুক্ত বৈদেশিক লেনদেনেই রিজার্ভে স্বস্তি ও রেমিট্যান্সে উর্ধগতি

প্রবাসীদের পাঠানো আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির বার্তা বয়ে এনেছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ১৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা ধরে)।

(২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের দুই মাস ২০ দিনে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় এক বিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে।

গত বছরের আগস্ট থেকে এই ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকগুলো রেমিট্যান্স থেকে নিজেদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করে অতিরিক্ত ডলার বাংলাদেশ ব্যাংকে বিক্রি করছে, ফলে দেশের রিজার্ভ বাড়ছে। সর্বশেষ তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এই রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় পরিশোধ ও আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এতে করে দেশের সামগ্রিক অর্থনীতি বিশেষ করে বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় এক ধরণের স্বস্তি ফিরেছে।

সম্পর্কিত খবর