শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৫ প্রতিষ্ঠান এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেল

দেশের এই পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায়  রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি হিসেবে তাদেরকে এ সার্টিফিকেট দেয়া হয়।

 

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।

সরকারের অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে অবদান এবং সরকারের ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয় এনবিআর।

এনবিআরের বিএসডব্লিউ প্রকল্পের মাধ্যমে পাঁচ লাখ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যুর মাইলফলক উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চালু হওয়ার পরপরই বিএটি বাংলাদেশ কাগজবিহীন এ পদ্ধতি কার্যকর করে। এতে সরকারি কাজে ব্যক্তিগত বা সরাসরি যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

পাশাপাশি হয়রানি, দুর্নীতি ও অনৈতিক লেনদেনের সুযোগ কমে যাচ্ছে। এতে পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সময় ও খরচ কমছে।

দ্রুত ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ার জন্য একটি অনলাইন সমাধানের লক্ষ্যে ২০১৭ সালে সরকার সর্বপ্রথম বিএসডব্লিউ প্রকল্প চালু করে। এ উদ্যোগের আওতায় ১৯টি সরকারি সংস্থাকে একক ডিজিটাল পোর্টালে আনা হয়। এর মধ্যে রয়েছে বিএসডব্লিউ সফটওয়্যার ও অ্যাডভান্সড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (এআরএমএস)।

এ উদ্যোগের ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার ঘোষণা দেয়, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে সাতটি সরকারি সংস্থার ক্ষেত্রে হাতে লেখা বা ম্যানুয়ালি ইস্যু করা সিএলপি আর গ্রহণযোগ্য হবে না। এসব নথি অবশ্যই বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

সম্পর্কিত খবর