শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সৌদি আরবও ‘জড়াবে’ ভারত-পাকিস্তান যুদ্ধ হলে

পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি অনুসারে, ভারত যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে ইসলামাবাদকে বাঁচাতে রিয়াদ এগিয়ে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি একথা বলেন।

ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তাতে সৌদি আরব জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে  আসিফ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের ‘ধারা ৫’ এর সঙ্গে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির তুলনাও করেন তিনি।

‘সম্মিলিত প্রতিরক্ষা’ নামে পরিচিত ন্যাটোর ওই ধারাটিতে বলা হয়েছে, জোটের কোনো সদস্য হামলার শিকার হলে জোটের অন্যদের ওপর হামলা বলে ধরা হবে।

আসিফ জানান, সৌদি আরবের সঙ্গে তাদের চুক্তিটি ‘আক্রমণাত্মক’ নয়, ‘প্রতিরক্ষামূলক’। তিনি বলেন, ‘যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, আমরা একসঙ্গে এর মোকাবেলা করব।’

এ ছাড়া তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কোনো আগ্রাসনের জন্য এই চুক্তিকে ব্যবহারের ইচ্ছা আমাদের নেই।

তবে দুই পক্ষের কেউ যদি হুমকির মুখে পড়ে, তাহলে ব্যবস্থাগুলো স্পষ্টভাবে কার্যকর হবে।’
তবে এই ‍চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রও পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসিফও এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি।

টেলিভিশনে এক টক শোতে বৃহস্পতিবার রাতে তিনি বলেছিলেন, ‘চুক্তি অনুযায়ী আমাদের সব ধরনের সক্ষমতা তাদেরও পাওয়ার সুযোগ থাকবে।

তবে পরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্রের কথা বিবেচনাতেই নেই।’

যদিও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নীতি অনুসারে, শুধু ভারতের বিরুদ্ধেই ওয়ারহেড ব্যবহারের কথা উল্লেখ করেছে তারা।

এই চুক্তি অনুযায়ী পাকিস্তান এখন পারমাণবিক সুরক্ষা দিতে বাধ্য কি না জানতে চাইলে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষামূলক চুক্তি, যা সব ধরনের সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে।’

এই চুক্তিতে পাকিস্তানের জন্য ইতিবাচক দিক হলো, শক্তিশালী আর্থিক সমর্থন আর একটি ‘আরব দেশ জোট’ গঠনের সম্ভাবনা। অন্যদিকে সৌদি আরবের জন্য এর অর্থ একটি ‘পারমাণবিক ঢাল’।

সম্পর্কিত খবর