শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে।

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে নেওয়া জরুরি।

আজ(১৮ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। তাই উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরের সহায়তা কৃষিকে সমৃদ্ধ ও টেকসই করতে পারে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএম খালেকুজ্জামান।

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজারের তিন শতাধিক কৃষি উদ্যোক্তা অংশ নেন। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক আলোচনা করেন। কর্মশালার শেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে।

গভর্নর ড. মনসুর মনে করিয়ে দেন, টেকসই কৃষি উন্নয়ন শুধুমাত্র অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি নয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী এবং উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর