শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জোর করে কর নেওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

কর আদায় বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে। ব্যবসায়ীরা আয় করলে, তারা অবশ্যই কর দেবে। তাই করদাতাদের কাছ থেকে ‘জোর করে’ বা ‘ধমক দিয়ে’ কর আদায় না করতে রাজস্ব কর্মকর্তাদের সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা এক পা-ও এগোতে পারব না। মানুষ প্রায়ই আমাদের কম ট্যাক্স-টু-জিডিপি অনুপাত নিয়ে কথা বলে। কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয়, তাহলে আমরা কর সংগ্রহের আশা করতে পারি না।

ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিএসডব্লিউ কেবল রাজস্ব সংগ্রহের বিষয় নয়, এটি আসলে সেবা দেওয়ার বিষয়। বিএসডব্লিউ আসলে একটি পথ তৈরি করছে। অন্যরা এই যাত্রায় যুক্ত হবে। বিএসডব্লিউ এবং অন্যান্য সংস্থা বাংলাদেশের মানুষের কাছে সেবা ও ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়ায় যোগ দেবে।

আমদানি ও রপ্তানির প্রক্রিয়া সহজ করতে শুল্কবিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে পেতে গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিএসডব্লিউ। ২ জুলাই থেকে পরিপত্র জারির মাধ্যমে ১৯টি সংস্থার সিএলপি বিএসডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে এনবিআর।
এখন পযর্ন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএসডব্লিউ এর মাধ্যমে অনলাইনে ইস্যু করা হয়েছে।

অনলাইনে ইস্যুকৃত এসব সিএলপির মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের একদিনের মধ্যেই ‘স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়েছে’ বলে তুলে ধরা হয় অনুষ্ঠানে।

৫ করদাতাকে ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা : বিগত করবর্ষে একক প্রতিষ্ঠান হিসাবে যারা তাদের সর্বোচ্চ কর্মীর আয়কর বিবরণী (রিটার্ন) অনলাইনে দাখিল করেছে তাদের ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা দেওয়া হয়। তাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হলো-সোনালী ব্যাংক পিএলসি; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও রেনেটা পিএলসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সম্পর্কিত খবর