প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ (১৬ সেপ্টেম্বর) প্রধান সূচকের উত্থান হলেও আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।
তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসইতে আজ ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২১টি কোম্পানির, বিপরীতে ১০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



