দেশ জেনারেল ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
দেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর মহাখালী সেনা কনভেনশন হলে ‘সেনা গৌরব’ সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের। সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক মুরাদ মোহাম্মদ তাজ, ইঞ্জিনিয়ার এ কে এম আহসানুল হক, তাহরিন আমান, মো. শামীম আহমেদ (স্বতন্ত্র পরিচালক), মো. ওয়ালিউজ্জামান এফসিএ (স্বতন্ত্র পরিচালক), মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম প্রমুখ।
চেয়ারম্যান কম্পানির বিগত বছরের ব্যাবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভা পরিচালনা করেন কম্পানি সচিব। সভায় বিনিয়োগকারীদের জন্য ১% নগদ লভ্যাংশ পাস করা হয়। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার সরাসরি ও ভার্চুয়াল অংশগ্রণের মধ্য দিয়ে সাধারণ সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।



