শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঝুঁকিতে অর্থনীতি,স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিশ্ব রাজনীতির অস্থিরতা, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর প্রত্যাশা এবং চলমান অর্থনৈতিক ঝুঁকির কারণে ক্রমেই বাড়ছে স্বর্ণের দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। মূল্যবান ধাতুটির মূল্য ১ শতাংশ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

রয়টার্স বলেছে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই প্রত্যাশায় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে স্বর্ণে বিনিয়োগ করেছেন। এতে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণ আউন্সপ্রতি ৩৫০০ ডলারের ওপর উঠেছে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৩৪.৫ শতাংশ।

(৩ সেপ্টেম্বর) পর্যন্ত স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার। যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।

‘স্বর্ণের বাজার এখন মৌসুমভিত্তিক ভোক্তা চাহিদার শক্তিশালী সময়ে প্রবেশ করছে। এর সঙ্গে সেপ্টেম্বর মাসের ফেড বৈঠকে সুদের হার কমানোর প্রত্যাশা। আমরা মনে করি নতুন রেকর্ড তৈরি হবে।’

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার সেপ্টেম্বরের ১৭ তারিখে ফেডের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর প্রায় ৯২% সম্ভাবনা ধরে নিচ্ছে। সুদবিহীন স্বর্ণ সাধারণত নিম্ন সুদের পরিবেশে বেশি উপকৃত হয়। এতে সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়বে।

বিশ্লেষকদের মতে,

এ বছর স্বর্ণের রেকর্ড ভাঙা দামের পেছনে প্রধান কারণগুলো হলো— কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই ক্রয়, মার্কিন ডলার থেকে বৈচিত্র্যকরণ, ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার মধ্যে নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ডলারের সার্বিক দুর্বলতা।

তথ্য প্রকাশের আগেই স্বর্ণের দাম রেকর্ড গড়েছিল। পরিসংখ্যান দুর্বল আসায় দামকে আরও উর্ধ্বমুখী হতে সাহায্য করেছে। পরবর্তী লক্ষ্যমাত্রা হবে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার।

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। টানা ৩ দফায় বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এই তিন দফায় বাড়ানো হয়েছে ৪ হাজার ১৮৭ টাকা। সবশেষ(১ সেপ্টেম্বর) রাতে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছর মোট ৪৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩১ বার, আর কমেছে মাত্র ১৬ বার।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর