শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঋণ ও গ্যারান্টিতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।এর মাধ্যমে আগে জারি করা বিচ্ছিন্ন সব নিয়ম একত্রে এনে একটি অভিন্ন কাঠামো তৈরি করা হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে বৈদেশিক মুদ্রা লেনদেনের নীতিমালা আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী ঋণ, ওভারড্রাফট এবং গ্যারান্টি সম্পর্কিত বিধান একত্রিত করে একটি সার্কুলারে প্রকাশ করা হয়েছে, যা জারির তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে।

এতে বাণিজ্যিক ঋণ, বিদেশে প্রদত্ত গ্যারান্টি বা জামানতের বিপরীতে ঋণ, দেশীয় ও বিদেশি উভয় পক্ষের জন্য বিভিন্ন ধরনের গ্যারান্টি, রিপেমেন্ট গ্যারান্টি এবং লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যাংকগুলোকে গ্যারান্টি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) এবং অন্যান্য পেমেন্ট প্রতিশ্রুতির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ইউআরডিজি, ইউসিপি, আইএসপি এবং অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে, তবে তা অবশ্যই দেশের আইন ও বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

নতুন সার্কুলারে বিশেষায়িত অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য ঋণ সুবিধা, বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় ঋণ গ্রহণের সুযোগ, ইউস্যান্স বিল ডিসকাউন্টিং, চলতি মূলধন সুবিধা এবং মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের বিধান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সরকারি, বেসরকারি ও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণ এবং পরিশোধের গ্যারান্টি সম্পর্কিত নির্দেশনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সব বিধান এক কাঠামোর আওতায় আসায় ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টি সংক্রান্ত বৈদেশিক লেনদেন আরও সহজ হবে। বিশেষ করে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এটি হবে সহায়ক উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে বৈদেশিক মুদ্রা নীতি সরলীকরণ এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে আর্থিক লেনদেন আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর